শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে ‘স্বাধীনতা ৭১’ স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন

reporter / ৪৬০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে
—- নুরুল আমিন রুহুল এমপি 
কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ ‘ স্বাধীনতা ৭১’এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১০৪নং ছোট চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ ‘ স্বাধীনতা ৭১’এর উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আফজাল হোসেন গাজীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজিবুল আলম রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আখিঁ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে
পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি স্বাধীনতা। এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশকে মেধাশূণ্য করতেই ১৯৭১ সালে এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিলো।পাকিস্তানি দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়, দেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করতেছে। সবাই সজাগ থাকুন। বর্তমান সরকারের আমলে অনেক অনেক বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল,  ঢাকায় মেট্রোরেল প্রকল্প, মংলা বন্দর আধুনিকায়ন, রুপপুর পারমাণবিক কেন্দ্র সহ বড় উন্নয়ন কর্মকাণ্ড গুলো বর্তমান সরকারের আমলেই হয়েছে। মতলবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না।
পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা দেশব্যাপী জঘন্য হত্যাকান্ড চালিয়েছিল সেদিন। তাদের প্রেতাত্মারা আজও সক্রিয় দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
তিনি বলেন,  নতুন প্রজন্ম কে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। বিএনপি জামাত সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের অবহেলা করা হতো। বর্তমান সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। শেখ হাসিনার সরকার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ( বীর নিবাস) বাসস্থানের ব্যবস্থা গ্রহণ করেছেন।
এছাড়াও  বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দীন গাজী, বীর মুক্তিযোদ্ধা শাহ মো. নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রধান, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল হাকিম তানভীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রহমতুল্লাহ চৌধুরী, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, গাজী রিগ্যান, ছোট চরকালিয়া সপ্রাবি’র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভের বাস্তবায়নকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান গোলাম মোস্তফা গাজী সুমন সহ ফরাজীকান্দি ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানগন।
এসময় ফরাজীকান্দি ইউনিয়নের জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর