শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে ৫০ পিস ইয়াবাসহ আটক ২

reporter / ২৫৮ ভিউ
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কামরুল হাসান রাব্বিঃ
 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদক বিরোধী পৃথক দুটি  অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। মাদক বিরোধী অভিযানে ২০ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে  মতলব উত্তর  থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন তত্ত্বাবধানে  এসআই রমিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স  বেলতলী বাজার সংলগ্ন জালাল উদ্দিনের চা দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ ১জনকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী গ্রামের শহিদ সওদাগরের ছেলে শাকিল সওদাগর (১৯)
অপর এক অভিযানে মতলব উত্তর থানায়র এসআই সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বেলতলী বাজারস্ত বেরীবাধের উপর থেকে ২০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। আটককৃত মাদক বিক্রেতা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী আশ্রয়ন কেন্দ্রের মৃত সুভাষ নমর ছেলে শ্রী প্রদীপ নম (২৮)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর