মতলব দক্ষিণ প্রতিনিধিঃ বিএনপি- জামায়াত জোটের নৈরাজ্য, অগ্নিসংযোগ, অপপ্রচার এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব পৌর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১১ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সুকুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন সরকার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মৃধা, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ মেম্বার, সাধারণ সম্পাদক সিরাজ প্রধান, পৌর আওয়ামী লীগের সদস্য ইউসুফ মাস্টার ও ভুট্টাে হাজরা প্রমুখ।