শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবে পূর্ব ধলাইতলী আ. জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষায় দূর্নীতি আয়া পদে নিজের মেয়েকে চাকরির ব্যবস্থা করলেন ভারপ্রাপ্ত সুপার

reporter / ২৮৩ ভিউ
আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার পূর্ব ধলাইতলী আ. জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে। আয়া পদে নিজের মেয়ে সুরাইয়া আক্তারের চাকরির ব্যবস্থা করলেন ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড জয়নূল আবেদীন।
এছাড়াও সহকারী মৌলভী পরে চাকরিতে থাকা জয়নূল আবেদীন সুপারেন্টেন্ডের চেয়ারটি খালি হওযায় ম্যানেজিং কটিরি সকলকে আতাত করে সেই চেয়ারে বসে পড়েন। দীর্ঘ প্রায় ১ যুগ ধরে সুপারেন্টেন্ডের পদে আকড়ে ধরে আছেন জয়নূল আবেদীন। সুপারেন্টেন্ডের পদটি ভারপ্রাপ্ত থাকলেও কোন কাগপত্রে তিনি ভারপ্রাপ্ত লাগানি। তিনি নিজ ক্ষমতাবলে সুপারেন্টেন্ডের পদটি ভারমুক্ত ভাবেই লিখে যান। সুপারেন্টেন্ডের পদটি খালি হওয়ার পর থেকে একাধিক বার নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড জয়নূল আবেদীনের ভয়ে কেউ আবেদনও করেন না। তার নামে মাদ্রাসার নিয়োগসহ ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরেন এলাকাবাসী।
গত ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সুপার, সহ—সুপার, আয়া, নৈশ গ্রহরী, পরিচ্ছন্ন কর্মী এই পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী আবেদন করে। এরমধ্যে সহ—সুপার পদে ৯জন, আয়া পদে ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড জয়নূল আবেদীনের মেয়ে (চাকরি হওয়া) সুরাইয়া আক্তারসহ ৭জন, নিরাপত্তা কর্মী পদে ৬জন, পরিচ্ছন্ন কর্মী পদে ৬জন, নৈশ প্রহরী পদে ৬জন।
এই ৫টি পদে ৩৪জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার কথা কিন্ত সুপার পদে কোনো প্রার্থী না থাকায় এ পদে পরীক্ষা হয়নি। তাছাড়া নৈশ প্রহরি পদে একজন প্রার্থী থাকায় নিয়োগ বোর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তারা বাকী প্রার্থীদের কে পরীক্ষা কেন্দ্রে আনতে বেতিব্যস্ত হয়ে মোবাইলে কল দিতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, অভিভাবক কমিটির সদস্য মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি ইউসুফ খানসহ আরো অনেকে।
অনুসন্ধানে জানা যায় মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে জয়নুল আবেদীন সহ—মৌলভী পদে এ মাদ্রাসায় নিয়োগ প্রাপ্ত  হন। এ প্রতিষ্ঠানে তিনি ৩০/৩৫ বছর যাবৎ চাকুরি করেন। তিনি সিনিয়র শিক্ষকদের ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড পদ বাগিয়ে নেন। এই পদে কাউকে নিয়োগ না দিয়ে এখনো বহাল তবিয়তেই আছেন তিনি। নিয়োগ পরীক্ষায় নৈশ প্রহরি পদে তার দু ছেলে ও আয়া পদে তার দু’কণ্যা আবেদন করেন।
এবিষয়ে আ. জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, আজকে সুপার জয়নাল আবেদিন ছুটিতে আছে। আমরা তাকে ছুটিতে রেখেছি। তার পরিবর্তে অন্য এক শিক্ষককে সুপারের দায়িত্বে রাখা হয়েছে। কিছু সময় পর দেখা যায় ডিজির প্রতিনিধি মোহাম্মদ হোসাইনকে তিনি রিসিভ করে কেন্দ্রে নিয়ে আসেন। তারপর তিনি পরীক্ষার উত্তরপত্রের খাতায় স্বাক্ষর করেন।
এ বিষয়ে ডিজি প্রতিনিধি মোহাম্মদ হোসাইনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সুপারের পরিবারের সদস্য নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে আমি এখানে এসে জানতে পেরেছি। আমরা তাকে কেন্দ্রে রাখলেও প্রশ্ন পত্র থেকে অব্যাহতি দিয়েছি। তার একজন ছেলে নিয়োগ পরীক্ষা থেকে বিরত রয়েছে। এমন সীমাহীন দূর্নীতির মাঝে পূর্ব ধলাইতলী আ. জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড জয়নূল আবেদীন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূর্ব ধলাইতলী আ. জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা অুষ্ঠিত হয়েছে। সুপার পদে ১ জন প্রার্থী এবং নৈশ প্রহরি পদে ১জন প্রার্থী পরীক্ষায় উপস্থিত হওয়ায় এ ২টি পদে পরীক্ষা হয়নি। বাকি সহ—সুপার হাছিনা মজুমদার, আয়া পদে সুরাইয়া আক্তার ও পরিচ্ছন্ন কর্মী তোফায়েল আহমেদ নিয়োগপ্রাপ্ত হয়। নিয়োগকৃতদের মধ্যে আয়া পদে সুরাইয়া আক্তার ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ড জয়নূল আবেদীনের মেয়ে।


এই বিভাগের আরও খবর