শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মিলাদ

reporter / ২৫০ ভিউ
আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মোঃ কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুর মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আওতাধীন অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘাসিরচর সর্বসেবা সংগঠন আয়োজনে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।
২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর, ঘাসিরচর বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গ্রামের সকল মুসল্লী ও গ্রামবাসীদের নিয়ে কৃষকদের কষ্ট লাগবে বৃষ্টির জন্য বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল৷ তিনি বলেন, ‘ঘাসিরচর সর্বসেবা সংগঠন’টি প্রতিষ্ঠিতালগ্ন থেকেই গ্রামের সাধারণ মানুষের কল্যানে কাজ করে আসছে। এই গ্রামের যুবসমাজের কিছু শিক্ষিত যুবক অত্যান্ত সুন্দর করে এই সংগঠনটি পরিচালিত করে আসছে৷ আজকের এই মহতী আয়োজনের জন্য সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
সংগঠনের সদস্যদের কাছে এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম বলেন, ‘সংগঠনটি সমাজের সমাজের পিছিয়ে পরা মানুষের কল্যাণে কাজ করতেই গ্রামের সচেতন যুবকদের নিয়ে প্রতিষ্ঠা করা হয়। এইসময়ে গ্রামের অনেকেই কৃষি কাজের সাথে জড়িত। গ্রামের কেউ কেউ কৃষিকাজের উপর নির্ভরশীল ও তাদের জীবীকা নির্বাহ করে থাকে। এই বছর দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাত খুব কম হওয়ায় কৃষিকাজের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। আমরা গ্রামের মানুষের কথা চিন্তা করে মহান আল্লাহ তায়ালার দরবারে আল্লাহর রহমতের বৃষ্টি যেনো হয় সেইজন্য বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়াজী বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সময়মতো বৃষ্টি না হওয়া, তাপমাত্রা বৃদ্ধি পাওয়াসহ পরিবেশে একটা পরিবর্তন লক্ষকরা যাচ্ছে। গ্রামের যারা কৃষি কাজের সাথে জড়িত তাদের কথা চিন্তা করে এবং সারাদেশের সকল কৃষকদের কথা চিন্তা করে আমরা বৃষ্টির জন্য বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।’
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী  দোয়া ও মিলাদে অংশগ্রহন করেন।
 মিলাদ, দোয়া ও মোনাজাত শেষে আগত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর