শিরোনাম:
প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৫.২৪, আলিমে ৩১.৬১,শতভাগ ফেল শামসুল হক কলেজ মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ফলাফলে চরম বিপর্যয়, মতলব উত্তরে এইচএসসিতে পাসের হার ৩১.৯১%, আলিমে ২৮.৯৭% মতলবে মিছিল থেকে নিয়ে যুবদল সভাপতির উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন উত্তর নাউরী সমাজ কল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অবশেষে দেশে আসলো সৌদি আরবে খুন হওয়া মতলবের জসিমের মরদেহ : দাফন সম্পন্ন চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত খাগুরিয়া গ্রামে ধনাগোদা নদী ভাঙন বাড়ছে আশংকাজনক হারে : আতংকে স্থানীয়রা

মতলবে মিছিল থেকে নিয়ে যুবদল সভাপতির উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

reporter / ৩৪ ভিউ
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

সুমন আহমেদ :
মতলব পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামার উপর ন্যাক্কারজনক হামলায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মতলব পৌর যুবদল।

শনিবার (৩১ অক্টোবর ) মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব এ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন- মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম সোহাগ, মোঃ রিপন সরকারকে সদস্য করা হয়েছে।
মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার জানান, হামলার ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে তুলে নিয়ে ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামা (৪২) কে মারধর করেছে প্রতিপক্ষরা। আহতাবস্থায় তাকে মতলব সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আবু সামা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে আবু সামার ভাগিনা মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মিজান পাটোয়ারীকে ১নং বিবাদীসহ আরো ৫জনকে বিবাদী করে মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে।

 


এই বিভাগের আরও খবর