শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবের মেঘনা ব্যাংকে এফ.ডি.আরের বীমা দাবি পরিশোধ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

reporter / ২৮৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নস্থ মেঘনা ব্যাংক আনন্দ বাজার শাখায় এফ.ডি.আরের বীমা দাবি পরিশোধ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

১১ এপ্রিল সোমবার দুপুরে

মেঘনা নিরাপদ এফ.ডি.আর  বীমা দাবীকৃত টাকা হস্তান্তর ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা ব্যাংক আনন্দবাজার শাখার ম্যানেজার আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মেঘনা ব্যাংক আনন্দবাজার শাখার প্রিন্সিপাল অফিসার জাহিদ হোসাইন, অফিস মিজানুর রহমান, অফিসার আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী রোকন মোল্লা ও শাখাওয়াত হোসেন গাজী।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকে নিরাপদ এফ.ডি.আর এর গ্রাহক ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর গ্রামের আব্দুর রশিদ এর সহধর্মিনী মারা গেলে তার নমিনি হিসেবে আব্দুর রশিদ এর নিকট বীমা দাবীকৃত ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে ব্যাংক যত বেশি গ্রাহকের দাবি পরিশোধ করবে জনগণের কাছে সে ব্যাংকের গ্রহণযোগ্যতা তত বৃদ্ধি পাবে। এই মেঘনা ব্যাংক আপনাদের ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রীতি-নীতি মধ্যে থেকে গ্রাহকের লেনদেন তথা সুযোগ-সুবিধা দিতে আমরা সর্বদা প্রস্তুত।গ্রাহকদের সেবা দেওয়ার জন্যই আমরা বসে আছি।


এই বিভাগের আরও খবর