শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

মাদারীপুরের মাদক বিক্রেতা ফিরোজ চাঁদপুরে গ্রেফতার

reporter / ৩৫০ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদরীপুর জেলার মাদক বিক্রেতা মো. ফিরোজ হাওলাদার (৩৩) গ্রেফতার হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফিরোজ মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন গ্রামের হাওলাদার বাড়ীর মৃত ইসমাঈল হাওলাদারের ছেলে।
রাতে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল হক মিঠুন জানান,  দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমানসহ অন্যান্য সদস্যরা। এ সময় শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণখোলা রোড থেকে কাপড়ের ব্যাগে থাকা ৫ কেজি গাঁজাসহ ফিরোজকে হাতে নাতে গ্রেফতার করেন।
এই ঘটনায় সন্ধ্যায় উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর