শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মুজিবনগর সরকার ছিল অবিচারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার শপথ —– বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

reporter / ২১৯ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস তার বক্তব্যে বলেন, ৫২ বছর আগে ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে ঐতিহাসিক মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। এই শপথ শুধু একটি সরকার গঠনের শপথ ছিল না। এই শপথ ছিল অন্যায়ের বিরদ্ধে, অবিচারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার শপথ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে দেশে বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এমএ কুদ্দুস বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বাঙ্গালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। সে দিন আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ায় মুজিবনগর সরকারের নেতৃত্ব ও পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের সফল পরিণতি ঘটে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান তপু, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা তারেক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল প্রমুখ।


এই বিভাগের আরও খবর