শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মেজর (অবঃ) রফিকুল ইসলাম এমপি ৩দিনের সফরে আজ নিজ নির্বাচনী এলাকায় আসছেন

reporter / ২৬২ ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

আজ স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:)রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি ৩ দিনের সফরে আজ ১৩ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার শাহরাস্তি-হাজিগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় আসছেন।  জানা যায় ২০২৩ সালের প্রথম কর্মসূচি হিসেবে সংসদ-সদস্য ২৬৪, চাঁদপুর-৫,শাহরাস্তি-হাজিগঞ্জ, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি। নির্বাচনী এলাকায় ১৩,১৪ ও ১৫ই জানুয়ারি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সূত্রে জানা যায়।  ১৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদান, বিকেল ৪টায় হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টি-২০’ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে যোগদান। ১৪ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯ টায় সুচীপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন। সকাল ১১টায় চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রী কলেজ এর চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন। দুপুর সাড়ে ১২টায় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর উচ্চ বিদ্যালয় নতুন ভবনের শুভ উদ্বোধন। বেলা ৩ টায় সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামরা হতে ফেরুয়া সড়ক ভায়া (ক্বারী বেলায়েত সাহেবের মাদ্রাসা) রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন। বিকেল ৪টায় হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব‍্যপুর ইউনিয়নের গন্ধর্ব‍্যপুর শ্যামলী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন। ও ১৫ জানুয়ারি রোববার সাড়ে ৯টায়  ৯নং গন্ধর্ব‍্যপুর ইউনিয়নের
তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন।  সাড়ে ১১টায় ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন। দুপুর ১টায় হাজিগঞ্জ পৌর এলাকা পল্লী বিদ্যুৎ রেস্ট হাউজে বিরতি।  বিকেল ৩টায় ৮নং হাটিলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিকেল ৪টায় ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ১১নং পশ্চিম হাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন।  অনুষ্ঠান শেষে এমপি মহোদয় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


এই বিভাগের আরও খবর