শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহমাহমুদপুরে এসএসসি পরীক্ষার্থী জুঁহিরপাশে বিদ্যালয় ম্যানেজিং কমিটি

reporter / ২৯১ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

স্টাফ রির্পোটার:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা
বালিকা উবির এসএসসি পরীক্ষার্থী ও ভাটেরগাঁও গ্রামের ইচলী বাড়ি নিবাসী ফেরদৌসী আক্তার জুঁহি’র
বাবা মকবুল হোসেন বেপারী’র মৃত্যুতে পরিবারের খোঁজখবর নেন এবং পাশে দাঁড়ান বিদ্যালয়
ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল
রুশদী।
গতকাল ৪মে (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের পিতা হারানো এসএসসি পরীক্ষার্থী জুঁহি
আক্তারের ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁওস্থ ইচলী বাড়িতে যান তিনি।

এ সময় তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা
করেন। তিনি জুঁহি’র এসএসসি পরীক্ষা এবং উচ্চ শিক্ষা গ্রহনে
সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি তাকে তাৎক্ষনিক নগদ (উপহার)আর্থিক সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস,
৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৬নং ওয়ার্ডের মেম্বার সোহাগ
খান, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, জিলানী
চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন
হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
পরে ফেরদৌসী আক্তার জুঁহি’র পিতার মরহুম মকবুল হোসেন বেপারীর কবর জিয়ারত করেন
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক
সোহেল রুশদীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ সহ জনপ্রতিনিধিবৃন্দ। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা
করেন বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।
উল্লেখ্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির এসএসসি পরীক্ষার্থী ও ভাটেরগাঁও গ্রামের ইচলী বাড়ি
নিবাসী ফেরদৌসী আক্তার জুঁহির বাবা মকবুল হোসেন বেপারী শারীরিক অসুস্থ হয়ে ৩মে সকাল ৭টায়
মারা যান। এদিন বাবার লাশ রেখে সকাল ১০টায় এসএসসি পরীক্ষায় অংশ নেন জুঁহি। পরীক্ষা শেষে
বাড়িতে এসে বাবার শেষ বিদায় দেন সে এবং ঐদিন বাদ আসর মৃতের জানাযা শেষে তাদের
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এই বিভাগের আরও খবর