শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

শাহরাস্তিতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের দিনব্যাপী ওয়ার্কশপ

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের শাহরাস্তিতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় (ওরিয়েন্টশন ওয়ার্কশপ অন গাইডলাইন) উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ৩০মে মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী।

বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রাণকৃষ্ণ দেবনাথ।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন

সূচিপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ,

জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শক মোঃ মাসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ সোহেল রানা তালুকদার,

বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসার প্রধানগণ, সহকারী প্রধান উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ওয়ার্কশপে শিক্ষার গুণগতমান উন্নয়ন ও বর্তমান শিক্ষা বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে ব্যাপক গুরুত্বপূর্ন ভূমিকা এবং মানসম্মত শিক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ কোর্স প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর