এছাড়া তিনি দুই নং বালিথুবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুইবারের সফল মেম্বার ছিলেন। তিনি ২ নং বালিথুবা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেন। এবং তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়া ও বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে জসিম উদ্দিন মিয়াজী দুই কন্যা ও এক ছেলে এবং স্ত্রী সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য; জসিম উদ্দিন মিয়াজী গত এক বছর আগে থেকে ঢাকায় থাকতেন। আজ ভোর রাতে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকার টঙ্গী একটি হাসপাতালে নিলে তাকে সেখানে মৃত্যু ঘোষণা করেন। জসিম উদ্দিন মিয়াজী দীর্ঘদিন হাট দুর্বলতা এবং ডায়াবেটিক সমস্যায় ভুগছিলেন।
আজ বাদ জোহর বালিথুবায় তার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরে দাফন করা হয়।