নিজস্ব প্রতিবেদকঃ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ (যুগ্মসচিব) গতকাল ০৩ সেপ্টেম্বর শনিবার সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এবং সরকারি শিশু পরিবার, বাবুরহাট, চাঁদপুর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উভয় প্রতিষ্ঠানের শিশুরা যুগ্মসচিব কে ফুলেল শুভেচ্ছা জানায়।
তিনি শিশুদের আবাসিক, শিক্ষা ও প্রশিক্ষণ ভবন, রান্নাঘর, ডাইনিং কক্ষ পরিদর্শন এবং শিশুদের সাথে মতবিনিময় করেন।
তিনি দুইটি প্রতিষ্ঠানের পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। তিনি উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
তিনি পরিত্যক্ত ভবনসমূহ নিলামের মাধ্যমে অপসারণের জন্য তত্ত্বাবধায়ককে পরামর্শ দেন।
জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলামসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।