শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ সস্ত্রীক করোনায় আক্রান্ত।। রোগমুক্তি কামনায় বিশেষ  দোয়া 

reporter / ২৮২ ভিউ
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ ও তাঁর স্ত্রী চাঁদপুর জেলা পরিষদের সদস্য ইয়াছমিন আহমদ করোনায় আক্রান্ত।

তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয়ার কারনেই হয়তো করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন।

চাঁদপুর জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলার সাবেক শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী, মতলব উত্তর উপজেলার কয়েকটি হাই স্কুল পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলাস্থ ফরাজীকান্দি ইউনিয়নের কৃতি সন্তান মনজুর আহমদ গত ২৪ জানুয়ারী সোমবার স্যাম্পেল টেস্টের মাধ্যমে জানতে পারেন যে তিনি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে পরেছেন। মনজুর আহমদ ও তার সহধর্মিনী বর্তমানে নিজ বাসাতে থেকেই ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিচ্ছেন।
রোগমুক্তির জন্য সমাজ সেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মনজুর আহমদ সকলের কাছে দোয়া চেয়েছেন।তার অসুস্থতা থেকে মুক্তির জন্য শুক্রবার (২৮ জানুয়ারি ) জুমার নামাজের পর সাবেক ছাত্রলীগ নেতা মোঃমফিজল শিকদার মাহফুজ ,তার নিজ এলাকা ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ড চাঁনতারা জামে মসজিদ ও পৌরসভার কয়েক টা মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল
এর আয়োজন করেন।


এই বিভাগের আরও খবর