শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবীতে চাঁদপুরে জমিয়াতুল মোদর্রেছীনের মানববন্ধন

reporter / ২৯৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  মাদ্রাসা শিক্ষায় স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবীসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষে চাঁদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীন চাঁদপুর জেলা শাখা।
সোমবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক ও অন্যান্য শিক্ষকরা অংশগ্রহন করেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি ড. একে এম মাহবুবুর রহমান এর সভাপতিত্ব বক্তব্য রাখেন সহ-সভাপতি আনম মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জসিম উদ্দিন, সদর উপজেলা সভাপতি এটিএম মোস্তাফা হামিদী, মতলব দক্ষিণ সভাপতি জাকারিয়া চৌধুরী, হাজীগঞ্জ সভাপতি মাওলানা মো. আনিছুর রহমান, শাহরাস্তি সভাপতি দেলোয়ার হোসেন,কচুয়া সভাপতি আলী আক্কাছ, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মুফতি আনোয়ার মোল্লা প্রমূখ।
মানববন্ধন কর্মসূচি সঞ্চালনায় ছিলেন জমিয়াতুল মোদর্রেছীন চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক জিয়া উদ্দিন খন্দকার।
পরে নেতৃবৃন্দ চাঁদপুর জেলা প্রশাসক এর নিকট প্রধানমন্ত্রী বরাবর ১৩ দফা দাবীসহ মাদ্রাসার পাঠ্যপুস্তকে আপত্তিকর ও ইসলাম অনুমোদন করেন এমন বিষয়গুলোর কপিসহ স্মারকলিপি প্রদান করেন।
সভাপতি বক্তব্যে বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে অনেক কাজ করেছেন। সেজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। প্রাধনমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ সংশ্লিষ্ট সকলে খুবই আন্তরিক। কিন্তু সরকারের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি তৃতীয় পক্ষ মাদ্রাসার পাঠ্য বই এর মধ্যে ঈমান আকিদা বিরোধী বিষয়গুলো যুক্ত করেছেন। তারা এটি উদ্দেশ্যেমূলকভাবে করেছেন, যাতে করে সরকার এবং আলেম উলামা মুখোমুখি হয়। এই ধরণের পাঠ্যবই রাখা হলে মাদ্রাসার শিক্ষার্থীরা কি শিখবে। যেখানে মানব সৃষ্টির ইতিহাস বিকৃত এবং নর-নারীর উলঙ্গ ছবি দেয়া হয়েছে। আমরা সরকারের সকল উন্নয়ন কাজের সাথে আছি এবং থাকব। কিন্তু আমাদের ওপর আপত্তিকর বিষয়গুলো চাপিয়ে দেয়া যাবে না। আমাদের ১৩ দফা যৌক্তিক দাবীসহ পাঠ্যবই প্রণয়ন বাস্তবায়নের জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম গঠনের দাবী জানাচ্ছি।


এই বিভাগের আরও খবর