মোঃ আলমগীর হোসেনঃ
বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের ২৮’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে রেলী ও কর্মীসভায় হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
২৭’শে জুলাই দুপুর ৩’টার সময় হাইমচর উপজেলা আওয়ামী কার্যালয়ের সামনে হতে সিএনজি ও মটর সাইকেল যোগে জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারীর নেতৃত্বে ৩/৪ শত নেতাকর্মী নিয়ে চাঁদপুর জেলা সেচ্ছাসেবক লীগের রেলী ও কর্মীসভায় অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন,হাইমচর উপজেলা সেবক’লীগ নেতা নাজমুল আলম পলাশ,জাকির হোসেন,আলমগীর পাটওয়ারী,শাহ আলম মিজি,মমিন কবিরাজ,কামাল হোসেন চৌকিদার,মামুন মুন্সী,আঃরাজ্জাক পাটওয়ারী,ওয়াসীম পাটওয়ারী,মনির হোসেন,শরিফ হাওলাদার,আলাউদ্দিন পাটওয়ারী,হোসেন গাজী প্রমূখ।
জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারীর নেতৃত্বে হাইমচর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতিতে একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
চাঁদপুর জেলা আওয়ামী কার্যালয়ে পৌঁছালে চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল স্বাগতম ও ধন্যবাদ জানান হাইমচর উপজেলা সেবক’লীগ যুগ্ন আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী ও হাইমচর উপজেলা সেবক’লীগকে।