শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

হাইমচরে পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত দেবরের হামলায় ভাবি সহ আহত ৩

reporter / ৩৯৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লামচরী গ্রামের জমি চাইতে গেলে  নিরীহ পরিবারের উপর হামলা চালায় দেবর জাহাঙ্গীর হোসেন টেলু বেপারী সহ তার পরিবার গং।
গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে টেলু বেপারীর বাড়িতে দোয়ার অনুষ্ঠানে গিয়ে ভুক্তভোগী ফজিলা বেগম,আলিমুন নেছা বলেন, আমি স্বামীর সম্পত্তির বিষয়ে কথা বলতে গেলে আমার দেবর জাহাঙ্গীর হোসেন টেলু আমার উপর রেগে গীয়ে আমার উপর হামলা চালায় সেখানে আমার মা ও ছিলো তাহার উপর ও হামলা চালায়। নিষ্ঠুর ভাবে তার আমার উপর এ হামলা চালায়। হলে গত দুদিন আগে আমার স্বামী মারা গেছেন।
বৃহস্পতিবার ওনার জন্য দোয়া করানো হবে এমনটাই জানতে পারলাম।কিন্তু নরপশু টেলু বেপারী ওরপে জাহাঙ্গীর আলম সকালে মোস্তফা বেপারীর বৌ এবং ওনার শাশুড়ি(মা এবং মেয়ের )উপরে নিষ্ঠুরভাবে শারীরিক আঘাত করেছে,সামান্য কথা কাঁটা কাটির মধ্যেই এই হামলা চালায়।
বর্তমানে আহতরা হাইমচর উপজেলা   স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
মোস্তফা বেপারী জীবিত থাকতে ও তারা জোরপূবক মারধর করে,কয়েক বার স্টাম্পে টিপ সই নিয়েছে। আমাদের উপর বিভিন্ন ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করেন।
এবিষয়ে আমি এলাকাবাসী ও হাইমচর থানার সহযোগিতা কামনা করছি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
এবিষয়ে জাহাঙ্গীর হোসেন বললেন, আমার ভাইকে এই মহিলা বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে।
আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী উনি,ভাইয়ের সকল সম্পত্তি উনি ওনার সন্তানের নামে লিখে টিপ সই করিয়ে নেয়।


এই বিভাগের আরও খবর