শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ

reporter / ২৮৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ২০২২—২০২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএম শাখার প্রায় ১১০০ নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে তিনি বলেন, আজকে তোমাদের পদচারণায় যেমন হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মুখরিত তেমনি আগামী দিনে তোমরা দেশের সেরা সেরা বিশ^বিদ্যালয় গুলোতে সুযোগ করে নিয়ে ভবিষৎতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে।
আমি বিশ্বাস করি আজকে আমার সামনে বসে আছে আগামী দিনের সচিব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা। সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন; উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্ল্যাহ, বিদ্যোৎসাহী সদস্য, ফরহাদ হোসেন রতন, বিদ্যোৎসাহী সদস্য, সহকারী অধ্যাপক (অবঃ) স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য, মোঃ শামছুজ্জামান মুন্সী; অভিভাবক সদস্য, মজিবুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক মোঃ সেলিম, সহকারী অধ্যাপক মোরশেদ আহমেদ মজুমদার, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক, শ্রীকৃষ্ণ দে, সহকারী অধ্যাপক মো: বেলাল হোসেন।
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আবরার নতুনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিব্যক্তি প্রকাশ করেন পূজা কর্মকার।
আলোচনা শেষে শিক্ষকরা নবীনদের রজনীগন্ধা ও গোলাপ ফুল উপহার দেয়ার মাধ্যমে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এ সময় শিক্ষকরা কলেজের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং কলেজের সব নিয়ম—শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হয় এবং বিতরণ করে রজনীগন্ধা ও লাল গোলাপ।


এই বিভাগের আরও খবর