শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জ ফোরামের উদ্যোগে হানাদারমুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

reporter / ২৪৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

সুজন দাসঃ

হাজীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ ফোরামের উদ্যোগে বিজনেসপার্ক ট্রেড সেন্টারের সম্মুখ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুড লাভারস্ পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ ফোরামের সভাপতি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী’র সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এস এম চিশতীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুদ্ধকালিন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিদ্ধিক খান, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম প্রমূখ।
র‌্যালিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, বীরমুক্তিযোদ্ধা মো. সোলাইমান, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, ডেইলি অবজারভার এর হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ, দেশরুপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি পাপ্পু মাহমুদ, দৈনিক সংবাদের হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস, সাংবাদিক জহির হোসেন, মোহাম্মদ উল্যাহ বুলবুল, হোসেন বেপারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর