শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু,পাষন্ড চাচা আটক

reporter / ৩১৭ ভিউ
আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

মো.মজিবুর রহমান রনিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে চাচার ঘুষিতে ভাতিজা সেলামত উল্লাহর মৃত্যু।
১ এপ্রিল শনিবার সকাল ৮টায় তারাপাল্লা আমিন উদ্দিন প্রাধানিয়া বাড়িতে বিরোধকৃত সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে
বালি ভরাটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত সেলামত উল্লাহ ওই বাড়ির রবিউল আলমের ছোট  ছেলে।
জানা যায়- নিহত সালামত উল্লার পরিবারের সাথে একই বাড়ির মৃত আমির হোসেনের ছেলে  কাউছার ও তার ভাই জাবেদ,এমরান,মোস্তফার সাথে দীর্ঘ দিন তাদের সম্পত্তিগত বিরোধ ছলে আসছিল। বিরোধ কৃত সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। শনিবার সকালে বিরোধ কৃত সম্পত্তিতে আদালতে নিষেধাজ্ঞা থাকা অমান্য করে জোরপূর্বক বালি ভরাটের কাজ করে কাউছার । এতে রবিউল আলম ও তার ছেলে সেলামত উল্লাহ বাঁধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে চাচা কাউছার সেলামতের বুকে ভুষি দিলে সেলামত মাটিতে লুটিয়ে পড়ে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাঈর সৈয়দ বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থে গিয়ে লাশ উদ্ধার করি। এবং কাউছার আলমকে আটক করি। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।


এই বিভাগের আরও খবর