শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

reporter / ২৭৪ ভিউ
আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জে বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মর্সূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কতৃক গুলি করে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
২৭  আগষ্ট শনিবার বিকেলে পূর্ব মকিমাবাদ সর্দার বাড়ির বালুর মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে মিলিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে পাশের সড়কে নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সমাবেশে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
কেন্দ্রীয় নেতাদের সমাবেশে আগমন উপলক্ষে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিলে বের করে স্টেশন হয়ে সভাস্থলে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাক্ষ মো. সেলিম ভূইয়া।
তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, শেখ হাসিনা যে নীল নকশা একে রেখেছেন শহীদ জিয়ার সৈনিকেরা তা বাস্তবায়ন করতে দিবেনা। তাই আগামী দিনে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথ দখল করলেই এই শেখ হাসিনা সরকার বিদায় নিতে বাধ্য হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
পৌর বিএনপির সভাপতি মো. নাজমুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনা প্রতিবাদ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, মো. রফিক সিকদার, কাজী রফিকুল ইসলাম, মো. রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা খান সফরী, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাও. নজরুল ইসলাম তালুকদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো।
ওই সময় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র আবুল খায়ের মজুমদার, সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, সহ-সভাপতি মো. হাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ুন কবির সুমন,  জুলহাস চৌধুরী, সাজ্জাদ হোসেন সোহেল, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, পৌর স্বেচ্চাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল সর্দার পৌর শ্রমিক দলের সভাপতি মো, রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর