শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর প্রেসক্লাবে আলোচনা ও কেক কাটা

reporter / ২৬১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

সারা বিশ্বে প্রশংসিত পদ্মা সেতু নিয়ে যারা ব্যঙ্গ
করছে তারা এ দেশে থাকার অধিকার নেই
———– আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদকঃ  
দৈনিক আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে পদ্মা সেতু। এই সেতু নিয়ে যারা ব্যঙ্গ করছে তারা এ দেশে থাকার অধিকার নেই। আমাদের মহান মুক্তিযুদ্ধের পর পদ্মা সেতু সবচেয়ে বড় অর্জন। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো বড় ধরণের প্রকল্প বাস্তবায়ন সম্ভব। উন্নত বাংলাদেশ বাস্তবায়নও শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব।

আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন,  ইন্টারনেটের এই যুগেও সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে মানুষ গণমাধ্যমের উপর নির্ভরশীল। বিশেষ করে সংবাদের গ্রহণযোগ্যতা ও চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তিনি বলেন, মাত্র এক বছরেই দৈনিক আজকের পত্রিকা সারাদেশের পাঠক মহলে আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে। আজকের পত্রিকা যেভাবে স্থানীয় সংবাদকে গুরুত্ব দিচ্ছে তা ইতিপূর্বে আর কোনো গণমাধ্যম দেয়নি। এই অবস্থান ধরে রেখে আরো উন্নতি করতে হবে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সভাপতিত্বে এবং আজকের পত্রিকার চাঁদপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মন চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ ও সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, এনটিভি প্রতিনিধি শরীফুল শরীফুল ইসলাম, চাঁদপুর প্রবাহের সিনিয়র রিপোর্টার শাওন পাটওয়ারী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএ টিভির প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, আজকের পত্রিকার মতলব প্রতিনিধি শ্যামল চন্দ্র দাস, ফরিদগঞ্জ প্রতিনিধি গাজী মমিন, চাঁদপুর খবর প্রতিনিধি আমির হামজা প্রমুখ।


এই বিভাগের আরও খবর