শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনের আলোচনা সভা অনুষ্ঠিত। “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”

reporter / ৪৮৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”  এই শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে ও প্রথমিক সহ-কারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যার জি এম তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি হিসাবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, এক সময় নারীরা সমাজ-সংসারের বোঝা হয়ে থাকতো। এখন আর তা নয়, পুরুষের পাশাপাশি নারীরাও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার নারীদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ায় পুরুষের চেয়ে নারীদের শিক্ষার হার অনেক বেশি। সমাজে পুরুষের পাশাপাশি নারীদের সহায়ক ভূমিকা থাকলে, দেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাবে। তাই সমাজের কুসংস্কার দূর করে দেশের স্বার্থে নারীদের এগিয়ে যেতে হবে।


এই বিভাগের আরও খবর