শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে

reporter / ২৯৬ ভিউ
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

বিএনপি-জামায়াত থাকলে সন্ত্রাস মাথা চাড়া দিয়ে ওঠে—-—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, পরিশ্রম ও আন্তরিকতায় দেশে আজ জঙ্গিবাদ, নাশকতা ও অরাজকতা বন্ধ হয়েছে। দেশে আজ কোনো নৈরাজ্য নেই। যখনই এ দেশে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকে তখনই দেশে সন্ত্রাস-নৈরাজ্য মাথা চাড়া দিয়ে ওঠে।
তিনি গতকাল রোববার (২৮ মে) বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে মায়া বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে এ দেশে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসতে পারে। আর তখনই দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। তাই সব ভেদাভেদ ভুলে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু,  কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার শুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, মোহনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আ. হাই, আ’লীগ নেতা আহসান উল্ল্যাহ হাসান, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, যুবলীগ নেতা রিপন মৃধা, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ প্রধান প্রমুখ।


এই বিভাগের আরও খবর