শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

বিভিন্ন মহলের অভিনন্দন

কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মাসুদুর রহমান বাবুল

reporter / ৩৫১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা: মো: মাসুদুর রহমান বাবুল। ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে সকল সদস্যদের উপস্থিতিতে, প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খানের সভাপতিত্বে সাধারন সভায় সর্বোচ্চ ৭ভোট পেয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন।

 

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, দাতা সদস্য মো: খলিলুর রহমান, অভিভাবক সদস্য আব্দুল কুদ্দুস মিয়া, আলাউদ্দিন, গিয়াসউদ্দিন, ফেরদৌসী বেগম, শিক্ষক প্রতিনিধি মানিক সরকার, ফজলুর রহমান, তাহমিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

 

এদিকে বিজয় ঘোষনার পর ওই বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা: মো: মাসুদুর রহমান বাবুল তার প্রতিক্রিয়ায় বলেন, এই বিদ্যালয়টির সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। বিশেষ করে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে উন্নয়ন কার্যক্রমসহ শিক্ষার মান ধরে রেখে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই। অন্যদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা: মো: মাসুদুর রহমান বাবুল নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।


এই বিভাগের আরও খবর