শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

কচুয়ার সাচার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে এস আই সুদীপ্ত শাহীনের যোগদান

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

বিল্লাল মাসুমঃ
কচুয়া উপজেলার সাচার বাজারে অবস্থিত সাচার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে থানা পুলিশের উপ- পরিদর্শক ( এস আই)  মো: সুদীপ্ত শাহীন যোগদান করেছেন।
সদ্য বিদায়ী ইনচার্জ মো: নাজিম উদ্দিনের চাঁদপুর থেকে বদলী জনিত কারণে তাকে এ পদে দায়িত্ব দেয়া হয়।
এসআই মো: সুদীপ্ত শাহীন ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর কচুয়া থানায় যোগদান করে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।এর আগে তিনি ২০১৪ সালের ২০ ডিসেম্বর সর্ব প্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) হিসেবে ঢাকা জেলায় যোগদান করে বিভিন্ন জেলায় সাহসীকতার সাথে দায়িত্ব পালন করেন।
এসআই মো: সুদীপ্ত শাহীনের গর্বিত বাবা ব্রাহ্মনবাড়িয়া জেলার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তিনি ওই জেলার নবীনগর উপজেলার কাটতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের  যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: হেবজুল বারীর সুযোগ্য সন্তান। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক ছেলে সন্তানের জনক।
এদিকে সাচার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে  নতুন দায়িত্ব পালনে ও এলাকার সার্বিক আইনশৃংখলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা ও দোয়া কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর