শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ৫৯ তম জন্মদিন আজ

reporter / ৫১৩ ভিউ
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর ৫৯ তম জন্মদিন আজ। তিনি নারায়ণগঞ্জের গোদনাইলে ১৯৬৪ সালের ৩০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর
পৈতৃক নিবাস চাঁদপুর জেলার সিকিরচর গ্রামে।
হুমায়ূন কবীর ঢালী কলেজ জীবন থেকে লেখালেখি শুরু করেন। মূলত প্রেমের উপন্যাস দিয়ে লেখালেখি শুরু হয় তার। পরবর্তীতে শিশুসাহিত্যের প্রতি আগ্রহ তৈরি হয় । শিশুসাহিত্যিক হিসেবে তিনি দেশে ও দেশের বাইরেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার লেখা শিশুসাহিত্য পৃথিবীর বিভিন্ন দেশের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। গ্রিসের স্কুল পাঠ্যসূচিতে তার লেখা A Cowboy And A Magic Mango Tree ও The Birthday Gift শিশুতোষ বইদুটো অন্তর্ভুক্ত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ওড়িশা ভাষায় তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে । বইয়ের ভাষা ছড়িয়ে দেওয়া একটি শক্তিশালী রিডিং সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে নিজ গ্রামে গড়ে তুলেছেন ‘আমাদের পাঠাগার’ নামে একটি পাঠাগার। যেখানে সবাই বিনামূল্য বই পড়ার সুযোগ পাচ্ছে। একজন সংগঠক হিসেবেও রয়েছে শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর বিশেষ পরিচিতি। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।
তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্ল্যেখযোগ্য গ্রন্থগুলো হলো, একাত্তরের মিলিটারি ভূত, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প, পিতাপুত্র, বিশটি কিশোর গল্প, ক্লাসমেট, লজিংবাড়ি, এক যে ছিল হাঙ্গর, কালোমূর্তি রহস্য, কাব্য ও অ্যাঞ্জেলের বন্ধুরা, আলাভোলা ছেলেবেলা, ডিয়াওয়ালা, দুষ্ট ছেলের গল্প, কাকের ছা কঙ্কাবতী, সব লেখা ছোটদের, কিশোরসমগ্র ১, ২, টিয়া পাখির জন্মদিনে, The birthday gift, A cowboy & a magic mango tree, নীলগ্রহের রহস্য, নীলচরের ভূত, পারিকন্যা, বিলাইসমগ্র, আয় ফিরে যাই, জার্নি টু তাজমহল (ভ্রমণকাহিনি), বাঙালের আমেরিকা দর্শন (ভ্রমণকাহিনি), ব্রিজ টু কানাডা (ভ্রমণকাহিনি), উড়ে যাই দূরে যাই (ভ্রমণগল্প), যুদ্ধরোদন (গল্পগ্রন্থ)।
শিশুসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন দেশ এবং দেশের বাইরে অসংখ্য পুরস্কার। এরমধ্যে উল্লেখযোগ্য, সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড (২০০৬), অতীশ দীপঙ্কর স্বর্ণপদক[২] (২০০৬), সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড (২০০৬), কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি স্বর্ণপদক (২০০৭), চিলড্রেন অ্যান্ড উইমেন ভিশন ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (২০০৭), নওবাব ফয়ুজুন্নেসা স্বর্ণপদক (২০০৮), পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার (২০১১), মীনা মিডিয়া অ্যাওয়ার্ড [৩] (২০১২), এম নূরুল কাদের ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার (২০১৩),
লোকছড়া ফাউন্ডেশন কলম সৈনিক পুরস্কার (২০১৩), কবি সংসদ বাংলাদেশ শিশুসাহিত্য পুরস্কার (২০১৩), বিশাল বাংলা সাহিত্য পুরস্কার (২০১৬), এবিটিভি মাল্টিমিডিয়া লিমিটেড সম্মাননা (২০১৬), সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার (২০১৭), ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার (২০১৮), লিটল ম্যাগ পথিক শিশুসাহিত্যিক পুরস্কার,
রংপুর বিভাগীয় সাহিত্য পরিষদ সম্মাননা (২০১৯),
সাহিত্য পরিষদ সম্মাননা (২০১৮) চাঁদপুর,
চোখ সাহিত্য পুরস্কার (২০১৩) পশ্চিমবঙ্গ, ভারত,
তোরষা সাহিত্য সম্মাননা (২০২০)কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত, লেখালেখি সাংস্কৃতিক সংস্থা সাহিত্য সম্মাননা (২০১৯), ভুবনেশ্বর, ওডিশা, ভারত।


এই বিভাগের আরও খবর