শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র গীতিনৃত্যানুষ্ঠান ও শিক্ষানুরাগী সম্মাননা প্রদান

reporter / ১১২৩ ভিউ
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে অনুষ্ঠিত হলো দিন ব্যাপি শিক্ষানুরাগী সম্মাননা, চিত্রাংকন প্রতিযোগিতা ও গীতিনৃত্যানুষ্ঠান।
শনিবার (২৭ মে) ঢাকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রশিক্ষন কক্ষে বিকেল ৩ টায়  চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিক। পরে এদিন সন্ধ্যায় ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র উপদেষ্টা ও এনার্জি রেগুলেটরি কমিশন’র চেয়ারম্যান মো. নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি ড. রওশন আরা ফিরোজ, সহ-সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান, আলপনা চৌধুরী। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র  সাধারণ সম্পাদক শামীম হাসান, নবীন কচি-কাঁচার মেলার আহ্বায়ক সানজিদা নবী আদ্রিতা, সদস্য সচিব  জাবের আলম ঈশান।
আলোচনা পর্ব শেষে  শিক্ষা, ক্রীড়া, শিশু ও সাহিত্য সংগঠক এবং সমাজকর্মে অবদান রাখায় কেন্দ্রীয় মেলার পক্ষ থেকে মরণোতৃতর সম্মাননা দেয়া হয় মো: কলিমুল্লা মিয়া কে এবং ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র সাপ্তাহিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয় চিত্রাংকন প্রশিক্ষক অভিজিৎ রায় ও সংগীত প্রশিক্ষক স্বজন সাহা। এ সময় পিতার মরণোত্তর সম্মাননা পরবর্তী অনুভূতিমূলক বক্তব্য রাখেন মো: কলিমুল্লা মিয়ার ছেলে সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ লিটন।
শিক্ষানুরাগী সম্মাননা ও আলোচনা পর্ব শেষে গীতিনৃত্যানুষ্ঠান পরিবেশন করেন ত্রিপুরা, বেদে ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায় শিল্পিরা।


এই বিভাগের আরও খবর