শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবীন বরণ ও ইফতার মাহফিল

reporter / ২১৫ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের আয়োজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে   নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  ( ১০ এপ্রিল ) চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে  সদ্য যোগদানকারী   নবীন আইনজীবিদের নিয়ে নবীনবরণ  ও ইফতারের আয়োজন করা হয়  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের সভাপতি  অ্যাডঃ শরীফ মাহমুদ  ফেরদৌস শাহিন।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি. এম মোস্তফা কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর,  বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার   সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি   অ্যাডঃ আহসান হাবিব,
ফোরাম ও আইনজীবী   সমিতির  সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, ইসলামিক ল ফোরাম  চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আবুল খায়ের সালেহ,  সিনিয়র আইনজীবী  অ্যাডঃমোবারক হোসেন প্রমুখ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতি অন্যান্য আইনজীবীগণ।

ইফতারের দোয়া পূবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে  ২০২৩ সালে  যোগদানকারী নবীন আইনজীবীদেরকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার   পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর