শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরের হাইমচরে ভয়াবহ আগুিকান্ড অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

reporter / ৩২৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের চরবৈরবী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে নদীসিকিস্তি প্রাচীণতম এই বাজারের প্রায় ৭০টি ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

২৪ মার্চ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় চরভৈরবী বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ও পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানিয়েছেন।

চরভৈরবী বাজারের ব্যবসায়ী সামছুল হক ফকির জানান, ভোরে ফজরের আযান দিলে বাজারের ইসলামিয়া হোটেলের শ্রমিক সিলিন্ডারের রান্না বসিয়ে নামাজ পড়তে যায়। ওই সময়ে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি আরো জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তাদের সব কিছু শেষ করে দিয়েছে। মাত্র দুই থেকে আড়াই ঘন্টার আগুণে বাজারে ৭০টির বেশি ছোট-বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভরে ঘটনাস্থল পরিদর্শনে যান হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা
চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, হাইমচর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান মোল্লাসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী বলেন, ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারেরর দোকানগুলো একটি সাথে একটি লাগানো। যার ফলে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের এ পর্যন্ত প্রায় ৭০ টির মত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুধু ভিটেমাটি ছাড়া তাদের আর কিছুই নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে অবগত করেছি। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করবেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন। যাতে করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে।


এই বিভাগের আরও খবর