শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত

reporter / ৩২২ ভিউ
আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

শেখ রাসেল একটি স্বত্বা ও স্বপ্নের নাম

—- জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল  দিবসটি উপলক্ষে সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, সদর উপজেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, জেলা কারাগার, আনসার ভিডিপি বাহিনী, জেলা শিল্পকলা একাডেমি, পল্লী উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি সর্বস্তরের জনগণ শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্টেডিয়ামের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রানবন্ত নির্ভীক এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, কিছৃ মৃত্যু আমাদের খুব স্পর্শ করে। শেখ রাসেল একটি স্বত্বা ও স্বপ্নের নাম। সেদিন শুধু শেখ রাসেলকে হত্যা করা হয় নি, একটি সম্ভাবনাকে হত্যা করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম বার, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোশাররফ হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন বিমল চন্দ্র দে।


এই বিভাগের আরও খবর