শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি

reporter / ৬৩৪ ভিউ
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম:
ফরিদগঞ্জে এপ্রিল ২০২৫ মাসের পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। হঠাৎ করে কয়েকগুণ বেশি বিল আসায় হতবাক হয়ে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায়, একাধিক গ্রাহক বিল সংশোধনের দাবিতে ভিড় করেছেন। তাদের মধ্যে আবুল কালাম আজাদ, ছকিনা, মনোয়ারা, রাকিবসহ অনেকে অভিযোগ করেন, পূর্বে যেখানে তাদের মাসিক বিদ্যুৎ বিল ৪-৫ শত টাকা আসতো, সেখানে এবার ১৭০০ থেকে ২০০০ এমনকি কারও কারও ক্ষেত্রে ১০,০০০ টাকা পর্যন্ত এসেছে।
গ্রাহকদের অভিযোগ, সঠিকভাবে মিটার রিডিং না তোলার কারণে এই অস্বাভাবিক বিল হয়েছে। তাদের দাবি, নিয়ম মেনে মিটার রিডিং করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।
এ বিষয়ে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ নাজির উল্লাহ বলেন, “এপ্রিল মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেড়েছে। চলতি মাসে ৯৫ লাখ কিলোওয়াট বিদ্যুৎ পিডিবি থেকে পারচেস করা হয়েছে, যা গত আড়াই বছরে সর্বোচ্চ। ফলে ব্যয় বেশি হওয়ায় বিলও তুলনামূলক বেশি এসেছে।” তিনি আরও বলেন, “এখানে ১ লাখ ২ হাজার গ্রাহক রয়েছে। এত বিপুল সংখ্যক গ্রাহকের মধ্যে বিচ্ছিন্ন কিছু সমস্যা হতে পারে। তবে বর্তমানে মিটার রিডিংয়ের প্রক্রিয়ায় তেমন কোনো গড়বড় নেই।”
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।


এই বিভাগের আরও খবর