শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

reporter / ২৩৭ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ  চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট পরে চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে। যার ফলে দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে অপেক্ষমান থাকায় শত শত যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়। পরবর্তীতে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকাল পৌঁনে ৪টায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে এসে দুপুর প্রায় ১২টার দিকে চাঁদপুর স্টেশনে এসে পৌঁছায়। এরপর ট্রেনের ইঞ্জিন চালু অবস্থায় হঠাৎ বিকল হয়ে যায়। দীর্ঘ সময় চালক ইঞ্জিনটি চালু করতে না পারায় বিকল্প হিসেবে লাকসাম রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা নিয়ে অপর একটি ইঞ্জিন চাঁদপুর এনে নির্ধারিত সময়ের ১ ঘন্টা ১৫ মিনিট বিলম্বে অর্থাৎ বেলা আড়াইটার পরিবর্তে বিকাল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে যায়।
চাঁদপুর স্টেশন মাস্টার সওয়াইবুল শিকদার রেলওয়ের ইঞ্জিন বিকলের বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন। তিনি বলেন, সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিনটি বিকেলে লাকসাম থেকে আসা ইঞ্জিনসহ মুল ট্রেনের সাথে নিয়ে যায়। লাকসামে বিকল হওয়া ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করা হবে। সেখানে না হলে চট্টগ্রাম পাঠানো হবে।
উল্লেখ্য, সাগরিকা মেইল এক্সপ্রেস ট্রেনটি এখন বেসরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম-চাঁদপুর এর মধ্যে চলাচল করছে।


এই বিভাগের আরও খবর