শিরোনাম:
দৈনিক বাংলা পত্রিকার মতলব চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের ফিশারির মাছ ভোর রাতে ধরে নিলেন স্বাস্থ্য কর্মকর্তা! শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু চাঁদপুরে আগুনে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, দুটি গাভিন গরুর মৃত্যু মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬

চাঁদপুরে ৪ হাজার ২শ’ বস্তা সিমেন্ট নিয়ে ডাকাতিয়ায় ট্রলার ডুবি

reporter / ৪৩০ ভিউ
আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর ডাকাতিয়া নদীতে শাহ সিমেন্টের ৪২ শ’ বস্তা সিমেন্ট নিয়ে রফিক-২ নামের ট্রলারটি ডুবে গেছে। তবে ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবরি দল।
২৯ মে রোববার সকাল সাড়ে ১১টায় ডাকাতীয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্টের ডিলার মের্সাস মৃধা ট্রেডার্সের।
ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান জানান, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪২শ’ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১শ ৩০ বস্তা সিমেন্ট রক্ষা করতে পেরেছি। হঠাৎ বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাত হয়ে নদীতে ডুবে যায়। এসময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বাকি প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রানে বেঁচে যায়।
চাঁদপুর বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম জানান, সিমেন্ট বোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে। তবে গুরতর কেউ আহত হয়নি।


এই বিভাগের আরও খবর