শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

reporter / ২৩০ ভিউ
আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা পুলিশের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯ সেপ্টেম্বর শনিবার চাঁদপুর পুলিশ লাইন্সে পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

অতিরিক্ত পুলিশ সুপার প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন,২০৪১ সালের ভিতর বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বছর ব্যাপী পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণের মধ্য দিয়ে পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিকাশ ঘটে। আধুনিক ও উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে সংযোজিত হবে।

এসময় পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ।


এই বিভাগের আরও খবর