শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড

reporter / ২৩২ ভিউ
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সহিত দায়িত্ব পালন করতে হবে 
—- পুলিশ সুপার মিলন মাহমুদ 
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল (১১ অক্টোবর)  মঙ্গলবার সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে প্যারেড কমান্ডার  মোঃ ইয়াসির আরাফাত, মতলব সার্কেল, চাঁদপুর এর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন  পুলিশ সুপার।
পুলিশ সুপার  জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর,পুলিশ হাসপাতাল,ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর’সহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জগণদের।
পরিদর্শন শেষে পুলিশ সুপার  জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালনের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন৷
উক্ত সাপ্তাহিক মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।


এই বিভাগের আরও খবর