নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ৭ আগষ্ট রোববার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার চাঁদপুর জেলা হতে পিআরএলগামী ০৭ জন পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং শুভেচ্ছা উপহার প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।
অবসরগ্রহণকারী পুলিশ সদস্যগণ হলো এএসআই (সশস্ত্র) মোঃ শাহ আলম, এএসআই (সশস্ত্র) মোঃ মনির হোসেন, কনস্টেবল, মোঃ আঃ হালিম, কনস্টেবল জামাল উদ্দিন, কনস্টেবল মোঃ হাসমত উল্লাহ, কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম, নারী কনস্টেবল মোছাঃ আয়েশা আক্তার।
সদ্য বিদায়ী অতিথিগণ তাদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনের স্মৃতিচারণ করেন এবং চাকুরি জীবনে অবসর জনিত সময়ে এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি এবং সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। বাংলাদেশ পুলিশ আপনাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করে। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।