শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর শহরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter / ২৭৬ ভিউ
আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে শহরের বাসস্যান্ড এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানাগেছে, সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন মহোদয়ের সার্বিক তত্বাবধানে শুক্রবার ১৭.৩০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ডস্থ ফয়সাল শপিং কমপ্লেক্স এর বেষ্ট এন্ড টেস্ট ফাস্ট কর্ণার নামীয় দোকানের পূর্ব পাশ্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামী অলক রায় (২৭), পিতা- দিলীপ রায়, মাতা- অনিতা রায়, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ এবং শ্যামল বাউরী (৩০), পিতা- মৃত বুধু বাউরী, মাতা- বিশ্বকা বাউরী, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ উভয়কে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর