শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি কলেজের প্লাটিনাম উৎসবের আহ্বায়ক অধ্যক্ষ ও সচিব পৌর মেয়র

reporter / ২৪৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

রিয়ন দেঃ  চাঁদপুর সরকারি কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্লাটিনাম উৎসবের প্রস্তুতিমূলক সভায় উৎসবের আহ্বায়ক অসিত বরণ দাশ ও সদস্য সচিব চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে মনোনীত করা হয়েছে।
১৮ জুলাই সোমবার রাতে চাঁদপুর সরকারি কলেজের হল রুমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কন্ঠভোটে উপস্থিত সকলের সিন্ধান্তে এই মনোনীত করা হয়।
চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী শফিউদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী অ্যাড. জহির উদ্দিন ও অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সঞ্চালনায় সভায় কলেজের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন ছাত্রনেতা ও শিক্ষার্থীগণ বক্তব্য রাখেন।
এ বিষয়ে প্লাটিনাম উৎসবের আয়োজকদের পক্ষে চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র বীরমুক্তিযোদ্ধা এড. বিনয় ভূষন মজুমদার বলেন, আমাদের চাঁদপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ। এই কলেজের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্লাটিনাম উৎসবের আয়োজন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই প্রস্তুতিমূলক আলোচনা সভায় মতামত ও পরামর্শ নিয়ে কলেজের উৎসবের আহ্বায়ক ও সদস্য সচিব কমিটি করা হয়েছে। পরে সকলে বসে উপদেষ্টা, যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং উপ-কমিটিগুলো করা হবে।
এ সময় চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীগণ উপস্থি ছিলেন


এই বিভাগের আরও খবর