শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

দেশবাসীকে সম্পাদকের ঈদের শুভেচ্ছা

reporter / ১০৫৭ ভিউ
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম
তিনি বলেন, দৈনিক প্রিয় চাঁদপুর এর  পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী—সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন ঈদুল আযহা।
দৈনিক প্রিয় চাঁদপুর প্রকাশক ও  সম্পাদক বলেন, আত্মত্যাগের মহান উৎসব হচ্ছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। ঈদের এই পবিত্র দিনে আমরা আল্লাহপাকের নৈকট্য লাভের জন্য সচেষ্ট হই এবং হজরত ইবরাহিম (আ.) যে আত্মত্যাগ ও মহান আদর্শ দুনিয়ার বুকে স্থাপন করে গেছেন, তা অনুসরণের শপথ নিই।
তিনি বলেন, আমাদের সামাজিক, পারিবারিক ও জাতীয় জীবনে ঈদুল আযহা আনন্দ নিয়ে আসছে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে, ছোট-বড়, ধনী-গরিব এক কাতারে শামিল হওয়ার দৃষ্টান্ত ঈদ উৎসবে পরিলক্ষিত হয়। ঈদুল আযহার শিক্ষাই হচ্ছে আত্মত্যাগে উজ্জীবিত হওয়া, মানবিক কল্যাণ সাধন করা, সামাজিক শৃঙ্খলা রক্ষা করা এবং সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা। পবিত্র ঈদুল আযহা প্রতি বছর আমাদের জন্য বয়ে আনে আত্মত্যাগের মহান বার্তা।  ঈদ মোবারক।


এই বিভাগের আরও খবর