শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

দ্রব্যমূল্যের উর্ধ গতিতে কেমন আছে চাঁদপুরের ইমাম মুয়াজ্জিনরা

reporter / ৩৫২ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

তাওহিদ পাটোয়ারী মনিরঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে এক ধরণের চাপা কান্না চলছে। শহর কিংবা গ্রাম- সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে জীবন চালাতে। এই অগ্নিমূল্যের বাজারে ইমাম-মুয়াজ্জিনদের অবস্থা বড্ড নাজুক।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভালো নেই ইমাম-মুয়াজ্জিনরা। অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা। ইমাম-মুয়াজ্জিনদের এ অভাবের চিত্র শহরের তুলনায় গ্রামে আরও প্রকট।
গ্রামাঞ্চলের ইমাম-মুয়াজ্জিন বলছেন, পরিবার নিয়ে বেশিরভাগ দিনই সবজি বা ডাল দিয়ে খেয়ে কোনমতে জীবনযাপন করছেন তারা। চড়ামূল্যের কারণে সবজিও কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে ধার-দেনার চাপও। মা বাবার ভরন পোষন, ছেলে মেয়েদের পড়াশোনা সংসার খরচ চালানো খুবই কষ্টসাধ্য।
জানা গেছে, দ্রব্যমূল্যের কারণে জীবনযাত্রার ব্যয় বাড়লেও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা বাড়েনি। বিভিন্ন পেশার কর্মজীবীদের বেতন বাড়লে ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা একই থেকে যায় যুগ যুগ ধরে।
ইমাম মুয়াজ্জিনের পেশায় নেই ছুটি। নেই ঝড়-বৃষ্টি কিংবা কনকনে শীতের অজুহাত। সকল প্রতিকূলতা পেরিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী দুই পেশাজীবী হলেন এই ইমাম আর মুয়াজ্জিন।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের শহরাঞ্চলে মসজিদগুলোর ইমামদের বেতন ৭ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। আর মুয়াজ্জিনদের বেতন ৪ থেকে ৮ হাজার টাকা। আর গ্রাম্য এলাকার মসজিদগুলোর ইমামদের বেতন ৩ থেকে ৬ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের বেতন ২ থেকে ৪ হাজার টাকা।
গ্রামে অনেক সময় দেখা যায় ইমাম এবং মুয়াজ্জিনের কাজ একই ব্যক্তি করছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ  উপজেলার  নায়েরগাঁও ইউনিয়নের পাটন ১ নং কেন্দ্রীয়  জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ নেছার উদ্দীন ছালেহী( চাঁদপুর)  বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইমাম মুয়াজ্জিনরা  অনেক কষ্টে আছে। দিন দিন যেভাবে সবকিছুর দাম বাড়ছে, ইমাম মুয়াজ্জিনদের বেতন বা সম্মানী না বাড়লে কিভাবে জীবনযাপন করবে, মা বাবা ভাই বোন ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালানো খুবই কষ্টসাধ্য ।


এই বিভাগের আরও খবর