শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ, ঘোষণা আসতে পারে রোববার

reporter / ৪৪১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠন করতে যাচ্ছে সরকার।
এরই মধ্যে দুই বিভাগের নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এই দুটি বিভাগ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী রোববার।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আগামী ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি-নিকার সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে নতুন বিভাগ গঠনের বিষয়টি অগ্রাধিকারে রাখা হয়েছে।
পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন হলে দেশে মোট প্রশাসনিক বিভাগ হবে ১০টি। দেশে এখন আটটি বিভাগ রয়েছে। সেগুলো হলো—চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর ও ময়মনসিংহ।
পদ্মা ও মেঘনা বিভাগ গঠন হলে আয়তনে ছোট হয়ে আসবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী নিয়ে গঠন হবে পদ্মা বিভাগ। আর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন হবে মেঘনা বিভাগ।


এই বিভাগের আরও খবর