শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ মতলব উত্তরে লঞ্চে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

reporter / ৪৮৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

 

মতলব উত্তর উপজেলায় লঞ্চে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ডাকাতরা। এমন খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান পরিচালনা করে প্রাথমিক সত্যাতা পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমন করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে প্রাণ বাঁচার রক্ষার্থে ডাকাত দলের অন্যান্য সদস্যরা নদীতে ঝাপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃত ডাকাত দিদার হোসেন মিয়াজি (২০) উপজেলার চর উমেদ গ্রামের অলি মিয়াজির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান বলেন, ২৬ ডিসেম্বর সন্ধ্যায় মোহনপুর পর্যটন কেন্দ্রে বনভোজনে আসা একটি লঞ্চ চাঁদপুরের দিকে যাওয়ার পথে লাল বয়া সীমানা এলাকায় আসলে ওৎ পেতে থাকা ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি টেডা ও ৪ টি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত দিদারকে জিজ্ঞাসাবাদ করে আরও ৬ ডাকাত পালিয়ে যাওয়ার তথ্য মিলেছে। সে অনুযায়ী ৭ জনকে আসামি করে নিয়মিত  মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান জানান, আটক দিদার হোসেন মিয়াজিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার থেকে আমরা আরো ৬ জনের নাম পেয়েছি। তাদেরকে আটক করতে অভিযান চলছে। আমরা তাদের আটক করে আইনের আওতায় নিয়ে আসবে


এই বিভাগের আরও খবর