শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

পৌর কাউন্সিলর কাজী মনিরের সংবাদ সম্মেলন

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সালীশে মিনুর পক্ষে রায় না যাওযায় আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে
 হাজীগঞ্জ  প্রতিনিধিঃ
হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  । সংবাদ সম্মেলনে তিনি  বলেন, সালিশী বৈঠকে রায় তার পক্ষে না যাওয়ায় সে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। ফেইসবুকে  আমার এবং আমাদের প্রিয় মেয়রের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমুলক তথ্য প্রচার করছে। আমি এ ঘটনারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বৃহস্পতিবার বিকালে পৌরসভা ভবনের পাশে আওয়ামীলীগের কার্যালয়ে বিভিন্ন কাউন্সিলর ও এলাকাবাসীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্প্রতি সময়ে সংরক্ষিত আসনের(৭,৮,৯) নং ওয়ার্ডের নারী কাউন্সিলর মিনু আক্তার কর্তৃক ফেইসবুক পোষ্ট ও লাইভে এসে  কাউন্সিলর মনির হোসেন কাজী’কে জড়িয়ে বিভিন্ন অপ-প্রচারের লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে।  ফেইসবুক পোষ্ট ও লাইভে এসে এমন ভিত্তিহীনভাবে  অশালীন মন্তব্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা জানানো হয়।  সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সিরাজ খান, আওয়ামীলীগ নেতা আহসান উল্লা মৃধা, কাউন্সিলর আবুল কালাম আজাদ মজুমদার, কাজী কবির হোসেন, মমতাজ বেগম মুক্তা,  আওয়ামীলীগ নেতা মনির হোসেন মিঠু কাজী, শিক্ষক জহিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর