শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

প্রায় ২০ লাখ টাকার ক্ষতি মতলব উত্তরের নতুন বাজারে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই

reporter / ৩৪১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারে ৩টি দোকান আগুন পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ ফেব্রুয়ারী) রাতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ডিজেল, মবিল বিক্রয়ের দোকান, মটরসাইকেল ওয়ার্কশপ, কাঠের দোকান রয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান ক্ষতিগ্রস্থ ৩ দোকান মালিক প্রতিজনকে নগদ ৫ হাজার টাকা করে ৩ জনকে ১৫ হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতা করা হবে বলে তিনি আশ^াস প্রদান করেন।
ক্ষতিগ্রস্থ কাঠের দোকানের মালিক আবুল কালাম বেপারী জানান, প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ছিল সব পুড়ে ছাই গেছে। আমি এখন নিঃস্ব। পাশের দোকানদার ফজলুল হক রতন বলেন, আমার দোকানের ৮ লাখ টাকার জ¦ালানী ছিলে সব পুড়ে শেষ হয়ে গেছে। ওয়ার্কসপ দোকান মালিক গোলাম নবী জানান, দোকানে প্রায় ৩ লাখ টাকার মালামাল ছিল যা পুড়ে যায়।
মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর