শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জ রুস্তুমপুরে হাত পা বেঁধে মারধরের ঘটনায় গ্রেফতার -৩

reporter / ৩৪২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের হাত পা বেঁধে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায়, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় দ্রুত ওই অমানবিক হামলা চালানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।১৬ মে সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। আর তাই সামাজিক অবক্ষয় ঠেকাতে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক মোঃ দেলোয়ার হোসেন (৬৫), মোঃ লোকমান হোসেন (৬৮) এবং মোঃ মাহাবুব আলম সোহেল (৩২) কে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন, ওই ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার ভিকটিম মোঃ ফয়েজ আহাম্মদ মৃধা বাদী হয়ে মোঃ মোজাম্মেল হোসেন বাবুল (৬৫), মোঃ দেলোয়ার হোসেন (৬৫), মোঃ হোসেন(৩৮), মোঃ লোকমান হোসেন(৬৮) এবং মোঃ মাহাবুব আলম সোহেল(৩২) এর বিরুদ্ধে ১৬ মে এজাহার দায়ের করেছেন। মামলা নং-২২।ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রেস ব্রিফিংকালে উপস্হিত ছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন, এস আই কুদ্দুসসহ সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত, জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভিকটিম মোঃ শেখ ফরিদ মৃধা (৪২) ও ফয়েজ আহাম্মেদ মৃধা (৪৬) কে গত ১৩ মে শুক্রবার সকাল ১১ টায় ফরিদগঞ্জের ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়নের রুস্তমপুর বাজারের জনৈক মোশারফ পাটোয়ারীর দোকানের সামনে অমানবিক মারধরের ঘটনাটি ঘটে। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।


এই বিভাগের আরও খবর