নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ জাতীয় আইন কলেজ শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম টিটু ও বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুর অনুমোদন সাপেক্ষে জাতীয় কলেজ শাখার সভাপতি মোসাঃ রোকেয়া সুলতানা ও সাধারন সম্পাদক কাজী রুমার নেতৃত্বে
ধানমণ্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, জাতীয় কলেজ শাখার নেতৃবৃন্দগণ।
ঐক্যবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদনে জাতীয় আইন কলেজ শাখার নেতৃবৃন্দগণ হলেন সভাপতি- মোসাঃ রোকেয়া সুলতানা, সহ- সভাপতি- মাহমুদ আলী মেনুকা, মোহাম্মদ আবদুল মোমিন, সাদারণ সম্পাদক কাজী রুমা, যুগ্ন সাধারণ সম্পাদক- নাজমুল হাসান, মোঃ মনির হোসেন মনির, দপ্তর সম্পাদক- মোঃ মহিদুল ইসলাম, জাতীয় আইন কলেজের রোজানা শহিদসহ আরও অনেক নেতৃবৃন্দ।