শিরোনাম:
মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট

reporter / ৭৭০ ভিউ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

শারীরিক সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই
 —– জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে শাহরাস্তি উপজেলার শোরশাক যুক্ত সপ্রাবি ৬-০ গোলে মতলব দক্ষিণ উপজেলার চর বাইশপুর সপ্রাবি কে পরাজিত করে। অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা উত্তর কৃষ্ণপুর সপ্রাবি ২-১ গোলে শাহরাস্তি উপজেলার উপলতা সপ্রাবি কে পরাজিত করে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এ টুর্নামেন্টের প্রেক্ষাপট ইতিমধ্যে আগেই জেনেছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যিনি সমগ্র প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে এই টুর্নামেন্ট চালু করেছেন। আজকে এখানে যারা খেলেছে তাদের মধ্যে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলাররাও লুকিয়ে আছে। কারণ এমন টুর্নামেন্ট থেকেই আজকে সাফ নারী দল সফল হতে পেরেছে।
জেলা প্রশাসক বলেন, উন্নত হওয়ার জন্যে শিক্ষার যেমন বিকল্প নেই। তেমনি শিক্ষা করতে সুস্থ থাকতে হয়। আর শারীরিক সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। সফল হতে হলে পরিশ্রম করতে হবে। এমন পরিশ্রম করতে হবে যেন সফল হওয়া যায়।
হাসান আলী সপ্রাবি এর প্রধান শিক্ষিকা ইশমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকী।
এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর