শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিশুদ্ধ খাদ্য আদালত ————————– চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযানে ৫ টি দোকানের বিরুদ্ধে মামলা

reporter / ২৭১ ভিউ
আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোটার # বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে শহরে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় খোলা পরিবেশে খাবার বিক্রি ও বাশি খাবার বিক্রির দায়ে শহরের পালবাজার এলাকার ৫ টি খাবারের দোকানের বিরুদ্ধে  মামলা দায়েরের জন্য আদালত জেলা স্যানিটারি ইন্সপেক্টরকে নিদের্শ দেন।
শনিবার  ( ২৩ এপ্রিল )  বিকেলে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মোঃ কামাল হোসাইন।  এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নিনহা আক্তার।
চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আলমগীর হোসেন জানান, অভিযানকারী দোকানগুলোকে এর আগেও সতর্ক করা হয়েছিলো।  পালাবজার এলাকার বাসুদেব ঘোষ, মা সুইটস, মিহির ঘোষ, ঘোষ কেবিন ও মানিক ঘোষের মিষ্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া শহরের  কালীবাড়ি এলাকার বিগবাজার,  ঢাকা হোটেল সহ বেশ কয়েকটি ফলের দোকানেও অভিযান পরিচালনা করা হয়।
ক্যাপশান- বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে শহরে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের অভিযান পরিচালনা করছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসাইন।


এই বিভাগের আরও খবর